হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখবেন যেভাবে

৩০ নভেম্বর, ২০২১ ১২:৩৪  
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় ম্যাসেজ এনক্রিপ্টেড সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। কিন্তু ফোন হাতে পেলে অ্যাপে থাকা মেসেজ পড়তে পারেন যে কেউ। এ ক্ষেত্রে একান্ত আলাপন লুকিয়ে রাখার সুবিধা আছে হোয়াটঅ্যাপেই। চলুন তাহলে জেনে নিই হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট লুকিয়ে রাখার কৌশল ১। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। হোম পেজের যেখানে চ্যাট লিস্ট সাজানো থাকে, সেখানের ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন। তাতে টাচ করুন। ২। এরপর সেটিংস অপশন থেকে অ্যাকাউন্ট অপশনে টাচ করুন। ৩। তারপর প্রাইভেসি অপশনে ক্লিক করুন। ৪। প্রাইভেসি অপশনে প্রবেশের পর নিচের দিকে ‘Fingerprint Lock’ পাবেন। সেটিতে টাচ করুন। ৫। এ পর্যায়ে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করুন। ৬। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টারের পরেই আপনার হোয়াটস্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক চালু হয়ে যাবে। এরপর আপনি ছাড়া কেউ গোপন চ্যাট দেখতে পারবেন না। কেননা চ্যাটগুলো দেখতে হলে আপনার েআঙুলের স্পর্ষ লাগবে।